মূল সংবাদে যান
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬

আপত্তিকর ভিডিওর ভয় দেখিয়ে লাখ টাকা আদায়, মাদ্রাসাশিক্ষক কারাগারে

বিজ্ঞাপন বিজ্ঞাপনের স্থান
আপত্তিকর ভিডিওর ভয় দেখিয়ে লাখ টাকা আদায়, মাদ্রাসাশিক্ষক কারাগারে
মাদ্রাসার শিক্ষক আবু সাঈদকে গ্রেপ্তার করে পুলিশ।

গাইবান্ধার গোবিন্দগঞ্জে এক নারীর আপত্তিকর ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে অর্থ আদায়ের অভিযোগ উঠেছে এক মাদ্রাসাশিক্ষকের বিরুদ্ধে।

এ ঘটনায় আবু সাঈদ (৩০) নামে ওই শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে রোববার (২৫ অক্টোবর) সন্ধ্যায় তাকে কারাগারে পাঠানো হয়েছে।

জানা গেছে, আটক আবু সাঈদ গোবিন্দগঞ্জ পৌর এলাকার ডাকবাংলোর পেছনে অবস্থিত লালমাটিয়া মাদ্রাসার শিক্ষক।

অভিযোগ সূত্রে জানা যায়, এক শিক্ষার্থীর মায়ের সঙ্গে সম্পর্ক গড়ে তুলে তার আপত্তিকর ভিডিও ধারণ করেন ওই শিক্ষক। পরে ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে ওই নারীর কাছ থেকে প্রথম দফায় ২ লাখ ৮০ হাজার টাকা আদায় করেন তিনি। পরবর্তী সময়ে আরও ৮০ হাজার টাকা দাবি করা হয়।

অভিযোগ অনুযায়ী, রোববার (২৫ অক্টোবর) রাত ৩টার দিকে ওই টাকা নিতে গেলে স্থানীয় লোকজন শিক্ষক আবু সাঈদকে আটক করে মারধর করেন। এতে তার মাথায় আঘাত লাগে। খবর পেয়ে পুলিশ ভোর ৫টার দিকে ঘটনাস্থল সম্পর্কে জানতে পারে। পরে তার চিকিৎসার ব্যবস্থা করা হয় গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। সকাল ৯টার দিকে তাকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায় পুলিশ।

স্থানীয় বাসিন্দা কাশেম বলেন, ‘ওই নারীর সঙ্গে মাদ্রাসাশিক্ষক আবু সাঈদের অবৈধ সম্পর্ক ছিল। পুলিশের কাছে আমরা সঠিক তদন্ত চাই।’

গোবিন্দগঞ্জ থানার ওসি মাহফুজ আলম বলেন, ‘ভুক্তভোগী নারী লিখিত অভিযোগ করলে তাকে আদালতের মাধ্যমে রোববার সন্ধ্যায় কারাগারে পাঠানো হয়। বর্তমানে ঘটনাটি তদন্ত চলছে। তদন্ত শেষে ঘটনার প্রকৃত তথ্য জানা যাবে।’

বিজ্ঞাপন বিজ্ঞাপনের স্থান
আগের সংবাদ

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

পরের সংবাদ

মধ্যরাতে কিংফিশার রেস্টুরেন্টে অভিযান, বিপুল অবৈধ অ্যালকোহল জব্দ

আরও পড়ুন

বিভাগভিত্তিক আরও সংবাদ

বিভিন্ন বিভাগের সাম্প্রতিক ও গুরুত্বপূর্ণ সংবাদ এক জায়গায় পড়ুন।