মূল সংবাদে যান
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬

সাবেরা আজিজ বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হলেন রিয়াজ হোসেন

দুমকি (পটুয়াখালী): মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, বরিশাল সাবেরা আজিজ বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের জন্য চার সদস্যবিশিষ্ট এডহক কমিটি অনুমোদন দিয়েছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপনের স্থান
সাবেরা আজিজ বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হলেন রিয়াজ হোসেন

বোর্ডের পরিদর্শক মো. সাইফুর রহমান হাওলাদার স্বাক্ষরিত এক অফিস আদেশে এ অনুমোদন দেওয়া হয়।

আদেশে উল্লেখ করা হয়েছে, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটি বিধিমালা-২০২৪ অনুযায়ী কমিটিটি গঠন করা হয়েছে। কমিটির মেয়াদ ৩০ জুলাই ২০২৬ থেকে ২৯ জানুয়ারি ২০২৭ পর্যন্ত অথবা বিধি অনুযায়ী পরবর্তী কমিটি গঠিত না হওয়া পর্যন্ত কার্যকর থাকবে।

নবগঠিত অ্যাডহক কমিটিতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ-সাধারণ সম্পাদক মো. রিয়াজ হোসেন বোর্ড কর্তৃক সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন— শিক্ষক সদস্য: মোহাম্মদ হারুন অর রশিদ (জেলা শিক্ষা অফিসার কর্তৃক মনোনীত), অভিভাবক সদস্য: মো. আসাদুজ্জামান আসাদ (জেলা প্রশাসক/উপজেলা নির্বাহী অফিসার কর্তৃক মনোনীত) এবং সদস্য সচিব: বিদ্যালয়ের প্রধান শিক্ষক (পদাধিকারবলে)।

নবনিযুক্ত সভাপতি মো. রিয়াজ হোসেন বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন, শিক্ষার মানোন্নয়ন এবং শিক্ষার্থীদের জন্য একটি আধুনিক ও ইতিবাচক শিক্ষা পরিবেশ নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেছেন।

এছাড়া তিনি স্থানীয় শিক্ষার্থী, অভিভাবক ও সুধীজনের কাছে কমিটির নতুন দায়িত্ব পালনে সকলের সহযোগিতা ও দোয়া কামনা করেছেন।

স্থানীয়রা আশা প্রকাশ করে বলেন, রিয়াজ হোসেনের নেতৃত্বে বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম, অবকাঠামোগত উন্নয়ন এবং সামগ্রিক শিক্ষার পরিবেশ আরও সমৃদ্ধ হবে।

বিজ্ঞাপন বিজ্ঞাপনের স্থান
আগের সংবাদ

২৩ বছর পর অস্ট্রেলিয়ায় টেস্ট খেলতে গেল বাংলাদেশ

পরের সংবাদ

জিবিবি পাওয়ারের শেয়ারে অস্বাভাবিক দরবৃদ্ধি, সতর্ক করল ডিএসই

আরও পড়ুন

বিভাগভিত্তিক আরও সংবাদ

বিভিন্ন বিভাগের সাম্প্রতিক ও গুরুত্বপূর্ণ সংবাদ এক জায়গায় পড়ুন।