মিষ্টির পদত্যাগে শূন্য হওয়া আসনের (সংরক্ষিত) উপনির্বাচনে বিএনপির এলিজা জামান মনোনয়নপত্র জমা দিয়েছেন। সোমবার (২৬ অক্টোবর) নির্বাচন কমিশনে রিটার্নিং কর্মকর্তা মো. মঈন উদ্দীন খান এ তথ্য জানান।
তিনি বলেন, মনোনয়নপত্র জমার নির্ধারিত দিনে এলিজা জামান মনোনয়নপত্র জমা দিয়েছেন।
এলিজা জামান বর্তমানে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও পিরোজপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক। পাশাপাশি কেন্দ্রীয় মহিলা দলের বরিশাল বিভাগের সাংগঠনিক সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করছেন তিনি। বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টি ১ অক্টোবর পদত্যাগ করেন।
ঘোষিত তপশিল অনুযায়ী, ২৭ অক্টোবর মনোনয়নপত্র বাছাই করা হবে। বাছাইয়ের সিদ্ধান্তের বিরুদ্ধে ২৮ অক্টোবর আপিল করার সুযোগ থাকবে, যা নিষ্পত্তি হবে ২৯ অক্টোবর।
এ ছাড়া আগামী ১ নভেম্বর প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন এবং ২ নভেম্বর প্রতীক বরাদ্দ দেওয়া হবে। পরে সব প্রক্রিয়া সম্পন্ন করে আগামী ১২ নভেম্বর। একক প্রার্থী হলে প্রত্যাহারের সময় শেষে এলিজাই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়ে যাবেন।