মূল সংবাদে যান
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬

নোয়াখালীতে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ৮

বিজ্ঞাপন বিজ্ঞাপনের স্থান
নোয়াখালীতে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ৮
ঝটিকা মিছিল থেকে গ্রেপ্তার হওয়া নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মী ও পুলিশ সদস্যরা। ছবি: নিউজ ফাস্ট

নোয়াখালীর বেগমগঞ্জে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে আট নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় মিছিলে ব্যবহৃত ব্যানার ও লাঠি জব্দ করা হয়।

সোমবার (২৬ অক্টোবর) দুপুরে বেগমগঞ্জ থানার ওসি মো. শামসুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে উপজেলার একলাশপুর বাজার এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারা হলেন মো. রাসেল (২৫), রাকিব (১৯), আব্দুল আলিম (১৯), মো. কামরুল ইসলাম (১৯), মো. জিহান (১৮), নিশান (১৮), মো. সিয়াম (১৮) ও জিসান (১৮)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত শুক্রবার দুপুর সোয়া ১২টার দিকে নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা একলাশপুর ইউনিয়নের টার্ফসংলগ্ন সড়ক থেকে একটি ঝটিকা মিছিল বের করে মহাসড়কে ওঠেন।

মিছিল থেকে ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ সহ বিভিন্ন স্লোগান দেওয়া হয়। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মিছিল থেকে ওই আটজনকে গ্রেপ্তার করে পুলিশ। পরে এ ঘটনায় তাদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করা হয়।

এদিকে রোববার (২৫ অক্টোবর) নিষিদ্ধ ছাত্রলীগের পলাতক নেতাকর্মীরা ফেসবুকে ওই মিছিলের ১ মিনিট ১৮ সেকেন্ডের একটি ভিডিও প্রকাশ করে।

বেগমগঞ্জ থানার ওসি মো. শামসুজ্জামান জানান, মিছিলে ব্যবহৃত ব্যানার ও লাঠি জব্দ করা হয়েছে। গ্রেপ্তারকৃত আটজনের পাশাপাশি ঘটনায় জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপনের স্থান
আগের সংবাদ

বিগ ব্যাশে দল পেলেন কাটার মাস্টার মুস্তাফিজ

পরের সংবাদ

এই নির্বাচনকে মাগুরার নির্বাচনে রূপান্তর করবেন না: গোলাম পরওয়ার

আরও পড়ুন

বিভাগভিত্তিক আরও সংবাদ

বিভিন্ন বিভাগের সাম্প্রতিক ও গুরুত্বপূর্ণ সংবাদ এক জায়গায় পড়ুন।