মূল সংবাদে যান
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬

টানা তৃতীয় সপ্তাহে বিশ্ববাজারে কমলো স্বর্ণের দাম

বিজ্ঞাপন বিজ্ঞাপনের স্থান
টানা তৃতীয় সপ্তাহে বিশ্ববাজারে কমলো স্বর্ণের দাম

যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের সুদহার বাড়ানোর সম্ভাবনা জোরালো হওয়ায় টানা তৃতীয় সপ্তাহে কমতির দিকে রয়েছে স্বর্ণের দাম।

এরই ধারাবাহিকতায় শুক্রবার দিনের শুরুতেই মূল্যবান ধাতুটির ফিউচার দর কমলো। তবে স্পট বাজারে আজ দাম কিছুটা বাড়লেও সপ্তাহের হিসাবে এখনো কমতির দিকে।

শুক্রবার স্বর্ণের দাম দিনের হিসাবে ০.৮ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪ হাজার ৩৫১ দশমিক ৯৭ ডলারে দাঁড়ায়। তবে সপ্তাহের হিসাবে এখন পর্যন্ত দাম প্রায় ২ শতাংশ কমেছে।

এদিকে ডিসেম্বরে সরবরাহের জন্য যুক্তরাষ্ট্রের স্বর্ণের ফিউচার দর ০.৩ শতাংশ কমে প্রতি আউন্স ৪ হাজার ৩৯৩ দশমিক ১০ ডলারে নেমেছে।

বাজারে এখন মূল নজর মার্কিন মূল্যস্ফীতির নতুন তথ্যের দিকে। ওই প্রতিবেদনের ফল ফেডারেল রিজার্ভের পরবর্তী সুদহার সিদ্ধান্তে প্রভাব ফেলতে পারে।

সুদহার বাড়ানোর প্রত্যাশা জোরালো হলে সাধারণত সুদ না দেওয়া স্বর্ণের মতো সম্পদের আকর্ষণ কমে যায়। ফলে মূল্যবান ধাতুটির দামে চাপ তৈরি হতে পারে।

এদিকে, আন্তর্জাতিক বাজারে কমার পর দেশের বাজারেও কমানো হয়েছে সোনার দাম। এ দফায় ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণে ১ হাজার ১০৮ টাকা কমানো হয়েছে।

ভ্যাটসহ এ মানের স্বর্ণের ভরির দাম কমে এখন ২ লাখ ৩৪ হাজার ৩৮ টাকা হয়েছে। এর আগে গত ৬ সেপ্টেম্বর এ মানের স্বর্ণের ভরিতে ২ হাজার ২১৬ টাকা কমানো হয়।

অর্থাৎ দুই দফায় ভালো মানের স্বর্ণের ভরিতে দাম ৩ হাজার ৩২৪ টাকা কমেছে। বুধবার সকাল ১০টা থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

নতুন দাম অনুযায়ী, ভ্যাটসহ ২১ ক্যারেটের স্বর্ণের ভরি ২ লাখ ২৩ হাজার ৫৪১ টাকা, ১৮ ক্যারেট ১ লাখ ৯১ হাজার ৯৩১ টাকা ও সনাতন পদ্ধতির স্বর্ণের ভরির ১ লাখ ৫৬ হাজার ৮২২ টাকা হয়েছে।

এর আগে গত ৬ সেপ্টেম্বর দাম কমানো হয়। বুধবার স্বর্ণের দাম কমানো হলেও রুপার দাম অপরিবর্তিত রয়েছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপনের স্থান
আগের সংবাদ

সংসদ সদস্যরা আমাকে অকথ্য ভাষায় গালাগালি করেছেন: রুমিন ফারহানা

পরের সংবাদ

সন্ধ্যার মধ্যে সাত অঞ্চলে ঝড়ের আভাস

আরও পড়ুন

বিভাগভিত্তিক আরও সংবাদ

বিভিন্ন বিভাগের সাম্প্রতিক ও গুরুত্বপূর্ণ সংবাদ এক জায়গায় পড়ুন।

আবহাওয়া

সব সংবাদ