মূল সংবাদে যান
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

৬ বছরের শিশুকে হত্যা, বাবাকে কুপিয়ে জখম

বিজ্ঞাপন বিজ্ঞাপনের স্থান
৬ বছরের শিশুকে হত্যা, বাবাকে কুপিয়ে জখম
পরিত্যক্ত একটি জমি থেকে শিশুটির মরদেহ উদ্ধার করে পুলিশ। ছবি: নিউজ ফাস্ট

মুন্সীগঞ্জের সিরাজদীখানে ছয় বছরের এক শিশুকে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় শিশুটির বাবা গোলাপ হোসেনকেও কুপিয়ে গুরুতর জখম করা হয়েছে।

তিনি ঢাকার কেরানীগঞ্জের আব্দুল্লাপুর স্বদেশ হাসপাতালে চিকিৎসাধীন ।বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকাল ৯টার দিকে উপজেলার লতব্দী ইউনিয়নের রামকৃষ্ণদী গ্রামের মোল্লা ব্রিকসের পাশে একটি পরিত্যক্ত জমি থেকে শিশুটির মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত শিশুর বাবা গোলাপ হোসেনের বাড়ি রামকৃষ্ণদী গ্রামে হলেও তিনি পরিবার নিয়ে লতব্দী ইউনিয়নের দোসরপাড়া গ্রামে শ্বশুরবাড়িতে বসবাস করতেন।

স্থানীয় সূত্র জানায়, তওবার দাদা জয়নাল মিয়া গত পাঁচ বছর ধরে রামকৃষ্ণদী এলাকার একটি ইটভাটায় কাজ করছেন। বুধবার বিকেলে দাদার সঙ্গে দেখা করে ফেরার পথে শিশুটি ও তার বাবা গোলাপ হোসেন হামলার শিকার হন।

ধারালো অস্ত্র দিয়ে গোলাপকে কুপিয়ে গুরুতর জখম করা হয়। এ সময় তার ছয় বছরের শিশুকে হত্যা করে তার মরদেহ ইটভাটার পাশে একটি পরিত্যক্ত জমিতে ফেলে রাখা হয় বলে অভিযোগ রয়েছে।

সিরাজদীখান থানার ওসি মো. আলাউদ্দিন বলেন, শিশুটির মরদেহ উদ্ধার করে সুরতহাল করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপনের স্থান
আগের সংবাদ

সীমান্তে ৮৯ লাখ ৫০ হাজার টাকার চোরাচালানি মাল জব্দ, আটক ৩

পরের সংবাদ

নিষেধাজ্ঞা শেষে মাছ ধরতে প্রস্তুত চাঁদপুরের জেলেরা

আরও পড়ুন

বিভাগভিত্তিক আরও সংবাদ

বিভিন্ন বিভাগের সাম্প্রতিক ও গুরুত্বপূর্ণ সংবাদ এক জায়গায় পড়ুন।