মূল সংবাদে যান
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬

৬০ হাজার কর্মী ছাটাই করছে মাইক্রোসফট

বিজ্ঞাপন বিজ্ঞাপনের স্থান
৬০ হাজার কর্মী ছাটাই করছে মাইক্রোসফট

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) খাতে ক্রমবর্ধমান বিনিয়োগের ব্যয় নিয়ন্ত্রণে কর্মীসংখ্যা কমানোর উদ্যোগ নিয়েছে প্রযুক্তি জায়ান্ট মাইক্রোসফট। এর অংশ হিসেবে প্রতিষ্ঠানটি প্রায় ৬০ হাজার কর্মীকে স্বেচ্ছায় চাকরি ছেড়ে দেওয়ার বিনিময়ে আর্থিক সুবিধা দেওয়ার প্রস্তাব দিয়েছে।

কোম্পানিটির মোট কর্মীর প্রায় ২৭ শতাংশ এ কর্মসূচির আওতায় আসতে পারেন। সোমবার মাইক্রোসফটের এক মুখপাত্র এ তথ্য জানিয়েছেন।

প্রস্তাবটি যুক্তরাষ্ট্র, কানাডা, ভারত ও যুক্তরাজ্যে মাইক্রোসফটের নির্দিষ্ট কিছু বিভাগের ভাইস প্রেসিডেন্ট পদমর্যাদা ও তার নিচের পর্যায়ের কর্মীদের জন্য প্রযোজ্য হবে। তবে ডেটা সেন্টার, বিক্রয় ও বিপণন বিভাগের কিছু কর্মীসহ কয়েকটি নির্দিষ্ট দলের সদস্যরা এ সুবিধা পাবেন না।

কর্মীদের উদ্দেশে পাঠানো এক স্মারকে মাইক্রোসফটের নির্বাহী ভাইস প্রেসিডেন্ট ও প্রধান মানবসম্পদ কর্মকর্তা অ্যামি কোলম্যান বলেন, স্বেচ্ছায় চাকরি ছাড়ার এই কর্মসূচি কর্মীদের পরিবর্তিত পরিস্থিতির সঙ্গে খাপ খাইয়ে নেওয়ার সুযোগ তৈরি করবে। পাশাপাশি, নিজেদের ভবিষ্যৎ কর্মজীবন সম্পর্কে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে তাদের আরও স্বাধীনতা ও নমনীয়তা দেবে।

চলতি বছর কর্মীদের স্বেচ্ছায় চাকরি ছাড়ার সুযোগ দিয়ে এটি মাইক্রোসফটের দ্বিতীয় উদ্যোগ। এর আগে গত এপ্রিলে যুক্তরাষ্ট্রে প্রতিষ্ঠানটির প্রায় ৭ শতাংশ কর্মীকে আগাম অবসরের প্রস্তাব দেওয়া হয়েছিল বলে বিভিন্ন সংবাদমাধ্যমে খবর প্রকাশিত হয়।

সিএনবিসির তথ্য অনুযায়ী, ওই কর্মসূচিতে যোগ দেওয়ার যোগ্য কর্মীদের প্রায় ৩০ শতাংশ স্বেচ্ছায় অবসর গ্রহণ করেন।

নিয়ন্ত্রক সংস্থায় জমা দেওয়া নথি অনুসারে, গত জুনের শেষে বিশ্বজুড়ে মাইক্রোসফটের কর্মীসংখ্যা ছিল ২ লাখ ২৩ হাজার। ২০২৫ সালের শেষ দিকে এ সংখ্যা ছিল ২ লাখ ২৮ হাজার।

বিজ্ঞাপন বিজ্ঞাপনের স্থান
আগের সংবাদ

এইচএসসির ফল প্রকাশের তারিখ পরিবর্তন

পরের সংবাদ

হাম ও উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু

আরও পড়ুন

বিভাগভিত্তিক আরও সংবাদ

বিভিন্ন বিভাগের সাম্প্রতিক ও গুরুত্বপূর্ণ সংবাদ এক জায়গায় পড়ুন।

স্বাস্থ্য

সব সংবাদ