মূল সংবাদে যান
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

ইরানের সঙ্গে যুদ্ধে যুক্তরাষ্ট্র দুর্বল হয়েছে: ওবামা

বিজ্ঞাপন বিজ্ঞাপনের স্থান
ইরানের সঙ্গে যুদ্ধে যুক্তরাষ্ট্র দুর্বল হয়েছে: ওবামা
ছবিঃ সংগৃহীত

ইরানের বিরুদ্ধে যুদ্ধ জড়িয়ে যুক্তরাষ্ট্র আগের চেয়ে আরও বেশি দুর্বল হয়েছে বলে দাবি করেছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা।

স্থানীয় সময় বুধবার (২৮ অক্টোবর) জর্জিয়া অঙ্গরাজ্যের মোরো শহরে নির্বাচনী সমাবেশে তিনি এ কথা বলেন।

বারাক ওবামা বলেন, ইরানের বিরুদ্ধে যুদ্ধে জড়িয়ে যুক্তরাষ্ট্র আগের চেয়ে আরও বেশি ঝুঁকির মুখে পড়েছে।

সমাবেশে ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরুর পক্ষে ট্রাম্পের যুক্তির সমালোচনা করেন সাবেক এই মার্কিন প্রেসিডেন্ট। তিনি বলেন, ইরানের কোনো পারমাণবিক অস্ত্র ছিল না। ২০১৫ সালে তার প্রশাসনের সঙ্গে তেহরানের স্বাক্ষরিত চুক্তির মাধ্যমে দেশটির পারমাণবিক কর্মসূচি নিয়ন্ত্রণে আনা হয়েছিল।

ওবামা বলেন, ‘আমাকে কোনো ক্ষেপণাস্ত্র ছুড়তে হয়নি। আমি কূটনীতির পথ বেছে নিয়েছিলাম।’

ইরানের সঙ্গে যুদ্ধের ক্ষয়ক্ষতির বিষয়টিও তুলে ধরেন তিনি। ওবামা বলেন, ‘আমাদের মিত্রদেশ ও সামরিক ঘাঁটিতে হামলা হয়েছে। আমেরিকানরা নিহত হয়েছেন। শত শত আমেরিকান আহত হয়েছেন।

আমাদের ক্ষেপণাস্ত্রের মজুত কমে গেছে, যা আমাদের আরও ঝুঁকির মুখে ফেলেছে। আর এখন হরমুজ প্রণালির ওপর কার্যত ভেটো দেওয়ার ক্ষমতা পেয়েছে ইরান।’

তিনি আরও বলেন, ‘এ কারণেই তেলের দাম বেড়েছে।’ সূত্র: আল জাজিরা

বিজ্ঞাপন বিজ্ঞাপনের স্থান
আগের সংবাদ

চার বছরে ২ কোটি ৪০ লাখ কৃষক কার্ড দেবে সরকার

পরের সংবাদ

ফেনসিডিল মামলায় দুই ব্যক্তির ১০ বছর করে কারাদণ্ড

আরও পড়ুন

বিভাগভিত্তিক আরও সংবাদ

বিভিন্ন বিভাগের সাম্প্রতিক ও গুরুত্বপূর্ণ সংবাদ এক জায়গায় পড়ুন।