নাটোর সদর উপজেলার পার হালসা এলাকায় পিস্তল ঠেকিয়ে এক লুব্রিকেন্ট কোম্পানির এরিয়া ম্যানেজারের কাছ থেকে ১ লাখ ১৮ হাজার ৩০০ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে।
সোমবার (২৬ অক্টোবর) সন্ধ্যায় এ ঘটনা ঘটে। ভুক্তভোগীর নাম মোঃ কাওসার খান (৩০)। তিনি নাটোর সদর উপজেলার বড় হরিশপুর এলাকার জামাল খানের ছেলে। তিনি এসি এক্টিভ লুব্রিকেন্ট কোম্পানির এরিয়া ম্যানেজার হিসেবে কর্মরত।
ভুক্তভোগীর নাম মোঃ কাওসার খান জানান ,সোমবার সন্ধ্যায় পার হালসা এলাকায় দুর্বৃত্তরা কাওসার খানের ওপর পিস্তল ঠেকিয়ে তাঁর কাছে থাকা ১ লাখ ১৮ হাজার ৩০০ টাকা ছিনিয়ে নেয়। ঘটনার পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।
এ বিষয়ে নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মুনসুর রহমান জানান, ঘটনার খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
তবে এ ঘটনায় এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।