যশোরের কেশবপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী নানা আয়োজনের মধ্য দিয়ে সাড়ম্বরে পালিত হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার (২৭ অক্টোবর) বিকেলে কেশবপুর উপজেলা ও পৌর যুবদলের যৌথ উদ্যোগে পৌর শহরের ত্রিমোহিনী মোড় চত্বরে এক আলোচনা সভা ও বর্ণাঢ্য র্যালির আয়োজন করা হয়।
পৌর যুবদলের আহ্বায়ক গোলাম মোস্তফার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন যশোর জেলা যুবদলের নেতা আমিনুর রহমান মধু।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন যশোর জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক নাজমুল হোসেন বাবুল, কেশবপুর পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল হালিম অটল, উপজেলা কৃষক দলের সভাপতি নজরুল ইসলাম, উপজেলা যুবদল নেতা আব্দুল গফুর, জাহাঙ্গীর কবীর মিন্টু, মেহেদী হাসান হিমেল, মেহেদি হাসান শিপন এবং উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক অহেদুর রহমান অন্তুসহ স্থানীয় নেতৃবৃন্দ।
আলোচনা সভা শেষে এক বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনর্রায় ত্রিমোহিনী মোড়ে এসে শেষ হয়।
সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পৌর যুবদলের সদস্য সচিব মেহেদী বিশ্বাস। কর্মসূচিতে উপজেলা ও পৌর যুবদলের বিভিন্ন স্তরের বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থক অংশ নেন।