মূল সংবাদে যান
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

সাংবাদিক পরিচয়ে চাদাঁবাজির অভিযোগ, এলাকাবাসির মানববন্ধন

বিজ্ঞাপন বিজ্ঞাপনের স্থান
সাংবাদিক পরিচয়ে চাদাঁবাজির অভিযোগ, এলাকাবাসির মানববন্ধন

সুনামগঞ্জ সদর উপজেলার উত্তরপাড়ে বিভিন্ন লোকজনের নিকট থেকে দীর্ঘদিন ধরে বিভিন্ন সময় বিভিন্ন পরিচয়ে চাদাঁবাজি করে আসছিলেন মোঃ হাসান আলী নামে এক ভুয়া সাংবাদিক। পরে তাকে গণধোলাই দিয়ে তার অপকর্মের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

স্থানীয় ভূক্তভোগী লোকজনের আয়োজনে হালুয়ারঘাট বাজারে এই বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। প্রতারক হাসান আলী উপজেলার সুরমা ইউনিয়নের হালুয়ারঘাট বাজারের ঠেলাগাড়ি চালক মোঃ আব্দুল মালেকের ছেলে।

সে দীর্ঘদিন ধরে কখনো মোহনা টিভির সুনামগঞ্জ জেলা প্রতিনিধি পরিচয়ে আবার কখনো ডিবি পরিচয়ে সাধারন লোকজনসহ ছোটখাটো ব্যবসায়ীদের সাথে ভয়ভীতি দেখিয়ে প্রতারণার মাধ্যমে টাকা হাতিয়ে নিয়েছেন এমন অভিযোগ অনেকেরই রয়েছে।

মানববন্ধনে বক্তারা বলেন, আজকে এই সাংবাদিক নামধারী বাটপার হাসান আলী দুলাল মিয়া ও শওকত আলীকে আটকিয়ে চাদাঁ দাবি করেন। তারা টাকা দিতে অস্বীকার করলে সে তাদের উপর হামলা চালিয়ে প্রায় বিশহাজার টাকা ছিনিয়ে নিয়েছে বলে দাবি করেন।

হাসান আলীর এমন অপকর্মে অতিষ্ঠ উত্তরপাড়ের সুরমা ইউনিয়ন ও জাহাঙ্গীর নগর ইউনিয়নের মানুষজন। তারা এই অপসাংবাদিকতার বিরুদ্ধে তার দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের জন্য সরকার ও পুলিশ প্রশাসনের নিকট জোর দাবি জানান।

এ ব্যাপারে মানববন্ধনে আসা ভূক্তভোগী শামীম আহমদ জানান, এই বাটপার হাসান আলীর যন্ত্রনায় আমরা অতিষ্ঠ। যেকোন সময় যে কারো নিকট সাংবাদিকতার পরিচয় দিয়ে মানুষজনকে হয়রানি করে আসছিল।

তার মতো ফাইভ পাশ হাসান আলি আদো কোন পত্রিকায় কিংবা টিভি চ্যানেলে কর্মরত আছেন কিনা তার কোন প্রমাণ না থাকার পরও ভয়ভীতি দেখিয়ে গ্রামের সাধারন সহজ সরল মানুষজনকে ব্ল্যাকমেইল করে আসছিল।

এ ব্যাপারে আনীত অভিযোগ সম্পর্কে জানতে অভিযুক্ত হাসান আলীর সাথে যোগাযোগ করা হলে ফোন রিসিভ না করার তার বক্তব্যে জানা সম্ভব হয়নি।

এ ব্যাপারে সুনামগঞ্জ সদর মডেল থানার ওসি রতন শেখের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, বিষয়টি তদন্ত করে দেখা হবে। 

বিজ্ঞাপন বিজ্ঞাপনের স্থান
আগের সংবাদ

দেশের ৫ অগ্রাধিকার খাতে জাপানি বিনিয়োগের আহ্বান

পরের সংবাদ

যশোরে তিন থানায় নতুন ওসি, আরও চার পুলিশ পরিদর্শককে বদলি

আরও পড়ুন

বিভাগভিত্তিক আরও সংবাদ

বিভিন্ন বিভাগের সাম্প্রতিক ও গুরুত্বপূর্ণ সংবাদ এক জায়গায় পড়ুন।